বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে। তার দাবি, দেশে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন দৃশ্যমান হয়নি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর তথ্য ভবনে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, যারা আগে ঘুষ নিত, তারা এখনো সেই কাজ করছে। সরকারের পাঁচ মাস পার হলেও প্রত্যাশিত পরিবর্তনের অনেক কিছু বাস্তবায়িত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির মহাসচিব।