তানভীর আহাম্মেদ, রিপোর্টার:- দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার নবাগত পৌর প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী সোহাগ বাবু। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুনের কাছ থেকে তিনি পৌর প্রশাসকের দায়িত্ব বুঝে নেন।
দায়িত্ব গ্রহণকালে পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা নবাগত পৌর প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। দায়িত্ব গ্রহণ শেষে তিনি পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।