তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ নভেম্বর) সকালে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সঙ্গে তাঁর সংক্ষিপ্ত আলাপচারিতা হয়।
এ সময় বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। সম্মেলনের উদ্বোধনী আয়োজনের আগে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক পর্যায়ে অভিন্ন উদ্যোগ গ্রহণের লক্ষ্যে কপ-৩১ সম্মেলনে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা।
আন্তর্জাতিক এ সম্মেলনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের কূটনৈতিক যোগাযোগেরও একটি সুযোগ তৈরি করেছে।