সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের( ইষ্ট বেকার) এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বিএসটিআই অনুমোদিত ও সায়েন্স ল্যাব পরীক্ষিত খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেড’-এর এ ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার টিপরদী এলাকায় পানাম ফুড পার্কে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইউ জিবাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক, ইষ্ট জিবাই এন্টারন্যাশনাল ফুড লিমিটেডের জি এম হুমায়ুন কবির, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন।
নারায়ণগঞ্জ জেলা ডিপো ‘টি এম এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মাকসুদুল আলমের সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজনে এবং ডিলার মনিরুল ইসলাম এর সঞ্চালনায়
আরো বক্তব্য রাখেন টি এম এন্টারপ্ৰাইজ নারায়ণগঞ্জ জেলা ডিপোর স্বস্বত্বাধিকা রমাকসুদুল আলম, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, মোকাররম মামুন, আমজাদ হোসেন, রুবেল মিয়া, ডিলার মো. নুরুল আমিন, মো. আজিজুল,নুরুজ্জামান, রমজান হোসেন, সোহান মিয়া, মো. ইয়াসিন, আলিম, মো. ফারুক প্রমুখ। আলোচনা শেষে কেক কাটা হয়।
সভায় অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির বিগত তিন বছরের সাফল্যের প্রশংসা করে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি, জনস্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে বিএসটিআই অনুমোদিত ও সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য ভোক্তাদের হাতে পৌঁছে দেওয়ার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে ইষ্ট বেকারের গুণগত মান, আধুনিক উৎপাদন ব্যবস্থা এবং কঠোর খাদ্য নিরাপত্তা মানদণ্ড সম্পর্কে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে।