নিজের জীবনীভিত্তিক ওয়েব সিরিজ ‘করনজিৎ কৌর: দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওনি’-তে অ্যাডাল্ট বিনোদন জগতে কাজ শুরুর পর বাবা-মায়ের প্রতিক্রিয়ার কথা তুলে ধরেছেন বলিউড অভিনেত্রী সানি লিওনি।
সানি জানান, বিষয়টি জানার পর তার মা বিস্মিত হয়ে জানতে চেয়েছিলেন, “তোমার শরীরে কোনো পোশাক ছিল না?” আর বাবা ক্ষোভ প্রকাশ করেছিলেন, কারণ এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি পরিবারের সঙ্গে আলোচনা করেননি।
অভিনেত্রীর ভাষ্য, পরিবারকে এ বিষয়ে জানানো ছিল তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। তিনি প্রথমে ‘পেন্টহাউস পেট অব দ্য ইয়ার’ নির্বাচিত হওয়া এবং এক লাখ মার্কিন ডলার পুরস্কার জেতার খবর দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন। তবে এতে পরিবারের প্রতিক্রিয়া বদলায়নি।
সানি আরও বলেন, তার বাবা কখনোই এই পেশাকে সমর্থন করেননি। তবে একবার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি বলেছিলেন, এখন এই পথের দায়িত্ব নিজেকেই নিতে হবে এবং সফল হওয়ার চেষ্টা করতে হবে।
অভিনেত্রী স্বীকার করেন, উচ্চ আয়ের সম্ভাবনাই তাকে ওই পেশায় যাওয়ার সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছিল।