দীর্ঘ বিরতির পর চলতি বছরের বড়দিনে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত অ্যাকশন সিনেমা ‘কিং’। মুক্তি পিছিয়ে যেতে পারে—এমন গুঞ্জন থাকলেও নির্ধারিত সময়েই ছবিটি প্রেক্ষাগৃহে আসবে বলে জানিয়েছেন শাহরুখ খান।
তবে মুক্তির সময়েই বক্স অফিসে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে যাচ্ছে ‘কিং’। ১৮ ডিসেম্বর মুক্তি পাবে হলিউডের তিনটি বড় বাজেটের ছবি—‘Avengers: Doomsday’, ‘Dune: Part Three’ এবং ডোয়াইন জনসন অভিনীত ‘Jumanji: Open World’।
ট্রেড বিশ্লেষকদের মতে, ভারতের বাজারে শাহরুখের তারকাখ্যাতি ও বড় বাজেটের কারণে ‘কিং’ সুবিধা পেলেও আন্তর্জাতিক বাজারে হলিউডের ছবিগুলোর সঙ্গে স্ক্রিন ও দর্শক ভাগাভাগির চ্যালেঞ্জ থাকবে।
ইন্ডাস্ট্রি সূত্র বলছে, বড়দিনের ছুটিকে লক্ষ্য করেই মুক্তির সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০২৭ সালের শুরুতে বড় কোনো হিন্দি ছবি মুক্তি না থাকায় জানুয়ারির শেষ পর্যন্ত ‘কিং’ তুলনামূলকভাবে বড় প্রতিযোগিতামুক্ত থাকার সুযোগ পেতে পারে।