টালিউডের জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী আবারও আলোচনায়। সামাজিক মাধ্যমে শুভশ্রীর সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন দেব, যা দ্রুত ভাইরাল হয়েছে।
ছবির ক্যাপশনে দেব লিখেছেন, এক বছর আগে ‘ধূমকেতু’ ট্রেলার লঞ্চ বাংলা সিনেমার ইতিহাসে স্মরণীয় একটি আয়োজন ছিল। সেই আয়োজন সফল করতে যারা পাশে ছিলেন এবং এখনও ‘দেশু’ জুটিকে ভালোবাসেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
দেব আরও বলেন, দর্শকদের বিশ্বাস ও সমর্থনের প্রতিদান দিতে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। উল্লেখ্য, দীর্ঘ আইনি জটিলতার পর ২০২৫ সালে মুক্তি পায় দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’। বর্তমানে তাদের নতুন সিনেমা নিয়েও ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।