প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ শুধু জুলাই আন্দোলনের নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি। বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস, সংগ্রাম ও আত্মত্যাগ সম্পর্কে অনুপ্রাণিত করবে।
তিনি বলেন, ‘জুলাই স্মৃতি জাদুঘর’ আগামী প্রজন্মের সামনে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ উন্মোচন করবে এবং জাতীয় স্মৃতিতে গণতন্ত্রের সংগ্রামকে সংরক্ষণ করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তারেক রহমান আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে গুম ও হত্যাকে স্বাভাবিক করে তোলা হয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি কখনও গণতান্ত্রিক শাসনব্যবস্থা মেনে নিতে পারেনি।