ছেলে থিয়াগো কি বার্সায় যাচ্ছে? যা বললেন মেসি

লিওনেল মেসির বড় ছেলে ১৩ বছর বয়সী থিয়াগো মেসি ইন্টার মায়ামি ছেড়ে বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি ‘লা মাসিয়ায়’ যোগ দিচ্ছেন—সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সেই খবরকে সরাসরি নাকচ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

লিগস কাপের ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হন মেসি। এ সময় এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন, ‘থিয়াগো কি চলে যাচ্ছে?’ জবাবে সতীর্থ রদ্রিগো দে পলের সঙ্গে স্টেডিয়ামে প্রবেশের সময় মেসি শুধু বলেন, ‘না’।

২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির বয়সভিত্তিক দলে খেলছে থিয়াগো। এর আগে পিএসজি ও বার্সেলোনার প্রশিক্ষণকেন্দ্র বার্সা এসকোলার সঙ্গে যুক্ত ছিল সে। তবে আপাতত ইন্টার মায়ামিতেই তার ফুটবল প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার কথা।

ছেলের খেলার ধরন নিয়ে মেসি আগে জানিয়েছিলেন, থিয়াগো মাঠে অনেক চিন্তাভাবনা করে খেলে এবং মূলত একজন মিডফিল্ডার হিসেবে নিজেকে গড়ে তুলছে।

এদিকে গুঞ্জন উড়িয়ে দেওয়ার পাশাপাশি মাঠেও দুর্দান্ত ছিলেন মেসি। সান লুইসের বিপক্ষে ইন্টার মায়ামির ৪-২ গোলের জয়ে জোড়া গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন আর্জেন্টাইন এই তারকা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *