সিলেটে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত অন্তত ১৫

সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান।

আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ তাদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *