রাজবাড়ীতে ছুরিকাঘাতে যুবলীগ নেতা নিহত

রাজবাড়ীর গোয়ালন্দে ছুরিকাঘাতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা শরিফুল ইসলাম ওরফে হীরা (৪০) নিহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার রেলওয়ে স্টেশন এলাকার তোরাই মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম গোয়ালন্দ পৌর যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি গোয়ালন্দের ইজিবাইক স্ট্যান্ডে লাইনম্যান হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, শরিফুলের সঙ্গে কামরুল নামে এক ব্যক্তির বন্ধুত্ব ছিল। তাদের মধ্যে টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে তোরাই মোড়ে পৌঁছালে কামরুল ছুরি দিয়ে শরিফুলকে আক্রমণ করেন বলে অভিযোগ।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে অর্থ লেনদেনের বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *