মেটার ভুলে ভারতের কাছে ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

মার্ক জাকারবার্গ-এর নেতৃত্বাধীন মেটা প্ল্যাটফর্মস শিশু যৌন নির্যাতনমূলক কনটেন্ট, ডিপফেক এবং কিছু কনটেন্ট ব্যবস্থাপনার ত্রুটির জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বলে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-এর সঙ্গে মেটার প্রতিনিধিদলের বৈঠকে প্রতিষ্ঠানটি কিছু কনটেন্ট ব্যবস্থাপনায় ভুল এবং অবৈধ কনটেন্ট ছড়িয়ে পড়ার বিষয়টি স্বীকার করে। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনাও বিতর্কের জন্ম দেয়।

ভারতের সরকার জানিয়েছে, কনটেন্ট বাছাইয়ে অ্যালগরিদমের সক্রিয় ভূমিকার কারণে মেটার দায়বদ্ধতা আরও বাড়ছে। পাশাপাশি শিশু নির্যাতনমূলক ও আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তবে মেটার পক্ষ থেকে এই বৈঠক ও ক্ষমা চাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি। তাই বিষয়টি মূলত ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতেই আলোচনায় রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *