আকাশে ট্রাম্পের ‘মেরিন ওয়ান’ ও যাত্রীবাহী বিমানের দূরত্ব কমে যাওয়ায় তদন্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে বহনকারী মেরিন ওয়ান হেলিকপ্টার এবং একটি বাণিজ্যিক যাত্রীবাহী বিমানের মধ্যে আকাশে নিরাপদ দূরত্ব কমে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)

প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউস থেকে অ্যান্ড্রুজ বিমানঘাঁটির উদ্দেশে মেরিন ওয়ান উড্ডয়নের সময় একই আকাশপথে আমেরিকান এয়ারলাইন্স-এর সহযোগী প্রতিষ্ঠান পরিচালিত একটি এমব্রেয়ার ই-১৭০ বিমান উড্ডয়ন করে। একপর্যায়ে দুই উড়োজাহাজের মধ্যে আনুভূমিক দূরত্ব নির্ধারিত নিরাপত্তা সীমার নিচে নেমে আসে।

হোয়াইট হাউস জানিয়েছে, পুরো ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প কোনো সময়ই সরাসরি ঝুঁকির মধ্যে ছিলেন না। তবে নিরাপত্তা প্রটোকল অনুসরণে কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *