মোজতবা খামেনিকে নিয়ে নতুন বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট

মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি-র সঙ্গে বর্তমানে যোগাযোগ করা ‘খুব কঠিন’ হলেও তার নেতৃত্ব দেশের জন্য গুরুত্বপূর্ণ শক্তির উৎস হিসেবে কাজ করছে।

আল আরাবিয়া-র প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ান জানান, বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ সীমিত হলেও তিনি দায়িত্ব পালনে আন্তরিক এবং যুক্তিসংগত সিদ্ধান্ত নিচ্ছেন।

চলতি বছরের সংঘাতের পর মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি প্রকাশ্যে খুব কমই দেখা দিয়েছেন। বিভিন্ন সময়ে লিখিত বিবৃতির মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন।

পেজেশকিয়ান বলেন, কিছু অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তি সর্বোচ্চ নেতাকে ভুলভাবে উপস্থাপনের চেষ্টা করছে। তবে তার সঙ্গে একাধিক বৈঠকে তিনি দায়িত্বশীল ও ইতিবাচক নেতৃত্বের পরিচয় পেয়েছেন বলে দাবি করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *