ঈদে মিলাদুন্নবীতে আমিরাতে টানা ৩ দিনের ছুটি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতে ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ২৮ আগস্ট, শুক্রবার দেশটিতে এ উপলক্ষে ছুটি পালন করা হবে।

ছুটির কারণে যেসব কর্মীর সাপ্তাহিক ছুটি শনি ও রোববার, তারা টানা তিন দিনের ছুটি ভোগ করবেন। তবে শারজাহর সরকারি কর্মীরা নিয়মিত সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে শুক্রবার এমনিতেই ছুটি পান।

মুসলিমদের কাছে পবিত্র দিন হিসেবে পরিচিত ঈদে মিলাদুন্নবী ১২ রবিউল আউয়াল পালন করা হয়। প্রচলিত ইসলামী বর্ণনা অনুযায়ী, এ দিন মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন এবং একই দিনে তাঁর ওফাত হয়।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিমরা মহানবীর জীবন, আদর্শ ও শিক্ষা স্মরণ করেন। ইসলাম প্রচারের মাধ্যমে তৎকালীন আরবের অন্ধকারাচ্ছন্ন সমাজে মানবতা, ন্যায় ও শান্তির বার্তা প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা স্মরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *