ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমে দেশের সব নদীর পানিদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত বৈঠক শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, নদীদূষণ নিয়ন্ত্রণে প্রতিটি শিল্পকারখানায় বাধ্যতামূলকভাবে ইটিপি (Effluent Treatment Plant) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠান এ নির্দেশনা মানবে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকার চারপাশের নদীর পরিবেশ ও পানির মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *