বিশ্ব ফুটবলের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ-এর বহুল আলোচিত বিয়ে নিয়ে নতুন করে জোর গুঞ্জন ছড়িয়েছে। বিভিন্ন পর্তুগিজ ও ব্রিটিশ গণমাধ্যমের দাবি, আগামী ৮ আগস্ট পর্তুগালের মাদেইরা-তে গোপনীয় পরিবেশে তাদের বিয়ের আয়োজন হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, ধর্মীয় আনুষ্ঠানিকতা ফুনশাল ক্যাথেড্রাল-এ এবং সংবর্ধনা অনুষ্ঠিত হতে পারে সাভয় প্যালেস-এ। হোটেলের নির্দিষ্ট অংশ সাময়িকভাবে বন্ধ রাখার খবরে জল্পনা আরও বেড়েছে।
২০১৬ সালে পরিচয়ের পর থেকে একসঙ্গে সংসার করছেন রোনালদো ও জর্জিনা। তাদের পরিবারে পাঁচ সন্তান রয়েছে। যদিও বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য ও অতিথি তালিকা ভাইরাল হয়েছে, তবে এখন পর্যন্ত রোনালদো বা জর্জিনা কেউই আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ বা আয়োজন নিশ্চিত করেননি। ফলে বিষয়টি এখনও গুঞ্জনের পর্যায়েই রয়েছে।