চার বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনের কাছে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, গফরগাঁও স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে বিকট শব্দের পর ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রেলওয়ের উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু করেছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। উদ্ধার কাজ শেষ হলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *