সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
ঝটিকা মিছিল বের করে সরকারবিরোধী স্লোগান ও নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা হয়।
বুধবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক।
এর আগে মঙ্গলবার রাতে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত নেতাকর্মীরা প্রকাশ্যে সড়কে ঝটিকা মিছিল বের করে সরকারবিরোধী নানা স্লোগান দেন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনায় লিপ্ত হন। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দলীয় পরিচয়ে মিছিল বের করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছেন।
মামলার আসামিরা হলেন, সিদ্ধিরগঞ্জের ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. শরিফুল ইসলাম সিফাত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কর্মী মো. শরিফ হোসেন মমিন , সিদ্ধিরগঞ্জ থানা ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য আজাদ হোসেন ওরফে বাবু, সিদ্ধিরগঞ্জ থানা ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. মিলন হোসেন,নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. মিনহাজুর রহমান রায়হান, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি
মাহাবুব পারভেজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি সদস্য দেলোয়ার হোসেন কনক, কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামীম আহম্মেদ ,সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য
নজরুল ইসলাম, কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শাহিন, আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া , সোনারগাঁও উপজেলা যুবলীগের
সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল, ছাত্রলীগ নেতা মো. হৃদয় ,মোগড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এস কে সজিব ওরফে ছোটবদি, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর,সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাজমুল খান শান্ত , সোনারগাঁও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ল্যাংড়া আবুল ভেন্ডার, সনমান্দি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. আক্তার, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাসেল, ছাত্রলীগের সদস্য মো. নাহিদ, যুবলীগের সদস্য আ. রব মিয়া, কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রব মিয়া এবং ছাত্রলীগের সদস্য নাজমুল মিয়া । এছাড়া আরও অজ্ঞাত ২০-২৫ জনের নাম রয়েছে।
সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি রুজু করা হয়েছে। মামলার এজাহারনামীয় অন্য আসামিদের গ্রেপ্তার এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।