বগুড়ায় আল-মোস্তফা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হেরিটেজ পলিমার অ্যান্ড ল্যামি টিউবসের ডিপো শুভ উদ্বোধন

মোঃশাহজালাল ভূঁইয়া উজ্জ্বল : বগুড়ায় আল মোস্তফা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হেরিটেজ পলিমার অ্যান্ড ল্যামি টিউবস লিমিটেডের ডিপো শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুলাই ২০২৬) সকাল ১০টায় বগুড়া শহরের চারমাথা এলাকার সেফওয়ে মোটেল অ্যান্ড রিসোর্টে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-মোস্তফা গ্রুপের “ব্যবস্থাপনা পরিচালক” মোস্তফা কামাল।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়ে আমাদের উৎসাহিত করেছেন। এজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা যে পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ অনুযায়ী আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাব।

তিনি আরও বলেন, এখানে যেসব মিস্ত্রি ভাই রয়েছেন, তাদের কারও ছেলে-মেয়ের পড়াশোনা করাতে আর্থিক কষ্ট হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমি কথা দিচ্ছি, সাধ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়াব।”

অনুষ্ঠানে উপস্থিত মিস্ত্রিরা আল মোস্তফা গ্রুপের পণ্য ও ফিটিংসের মানের প্রশংসা করেন। তারা বলেন, আল মোস্তফা গ্রুপের ফিটিংস অন্যান্য কোম্পানির তুলনায় অনেক ভালো। ভবিষ্যতেও যদি প্রতিষ্ঠানটি এ মান ও সুনাম ধরে রাখতে পারে, তাহলে আরও দ্রুত এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেলস এজিএম সালাউদ্দিন, এইচআর ম্যানেজার আনোয়ার হোসেন অন্তর, অপারেশন অ্যান্ড ফিন্যান্স ডিজিএম নাছরিন সুলতানা (পলি), অ্যাকাউন্টস ম্যানেজার নাবিলা নুসরাত, সেলস অ্যাডমিন হাবিব উল্লাহ বাহার জয়, সেলস জিএম ইমরান হোসাইন, ডিপো ইনচার্জ আমিনুল ইসলাম এবং বগুড়া সেলস ডিএসএম মাহফুজ হোসাইনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া বগুড়া জেলার বিভিন্ন এলাকার ডিস্ট্রিবিউটর, মিস্ত্রি ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শেষপর্বে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে আগত অতিথি, ডিস্ট্রিবিউটর ও মিস্ত্রিদের প্রত্যেককে উপহার হিসেবে ছাতা ও গেঞ্জি প্রদান করা হয়।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের মধ্য দিয়ে হেরিটেজ পলিমার অ্যান্ড ল্যামি টিউবস লিমিটেডের বগুড়া ডিপো কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *