বাবাকে হারালেন লিওনেল মেসি, ৬৮ বছর বয়সে হোর্হের মৃত্যু

ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে আর্জেন্টিনার রোসারিওর একটি ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন হোর্হে মেসি। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা হিসেবে পাশে থাকার পাশাপাশি দীর্ঘ সময় ছেলের এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

শৈশবে মেসির চিকিৎসা ও ইউরোপে ফুটবল ক্যারিয়ার গড়ার সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হোর্হে। মেসির পরিবার স্পেনে পাড়ি জমানোর পর ছেলের সঙ্গে থেকে তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ পর্যায়গুলোতে সহযোগিতা করেছেন।

২০২৬ বিশ্বকাপ চলাকালীন হোর্হের অসুস্থতার খবর প্রকাশ্যে এলে মেসি ও তার পরিবারের পক্ষ থেকে গোপনীয়তা ও দায়িত্বশীলতার আহ্বান জানানো হয়েছিল। তখন পরিবার জানিয়েছিল, হোর্হে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল।

হোর্হে মেসির মৃত্যুতে মেসি পরিবার ও ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *