তানভীর আহাম্মেদ, রিপোর্টার:দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার জনপ্রিয় সাবেক মেয়র মো. মোশারফ হোসেন বাবুল স্ট্রোকজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।