প্রাইভেট টিউশন নিয়ে উদ্বেগ, ‘মহামারি আকার ধারণ করেছে’—গণশিক্ষা প্রতিমন্ত্রী

দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, অতিরিক্ত প্রাইভেট টিউশনের ওপর নির্ভরতার কারণে অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই বিদ্যালয়েই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে। এ জন্য প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করা, কর্মমুখী শিক্ষা এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি জানান, প্রাথমিক শিক্ষা শেষ করার পরও অনেক শিক্ষার্থী মৌলিক বিষয়গুলো যথাযথভাবে আয়ত্ত করতে পারছে না। এ সমস্যা সমাধানে ধাপে ধাপে প্রাথমিক বিদ্যালয়গুলোতে গণিত গবেষণাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান ববি হাজ্জাজ। তার মতে, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *