‘সেক্স ডাক্তার’ অপপ্রচারের জবাব দিলেন ডা. তাসনিম জারা

‘সেক্স ডাক্তার’ ও ‘যৌন ডাক্তার’ বলে দীর্ঘদিন ধরে তাকে হেয় ও লজ্জা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন চিকিৎসক ও জাতীয় নাগরিক পার্টির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

শনিবার (৮ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কিছু ব্যক্তি তাকে ‘সেক্স ডাক্তার’ ও ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছেন। তিনি স্পষ্ট করেন, তিনি মেডিসিনের চিকিৎসক।

তাসনিম জারা বলেন, যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের হেয় করা উচিত নয়। মানুষের অনেক ব্যক্তিগত সমস্যার সমাধানে এসব চিকিৎসক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যৌন সমস্যা নিয়ে সংকোচের কারণে অনেকে চিকিৎসকের কাছে না গিয়ে ভুল ওষুধ বা হাতুড়ে চিকিৎসার আশ্রয় নেন বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে নিজের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া ওষুধ, স্লিমিং পণ্য ও বিভিন্ন চিকিৎসাসেবা বিক্রির অভিযোগও করেছেন তাসনিম জারা। তার দাবি, একটি স্ক্রিনশটে তার নাম ও ছবি ব্যবহার করে ১৬০টি বিজ্ঞাপন চলতে দেখেছেন তিনি।

তিনি স্পষ্ট করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কোনো ওষুধ, স্লিমিং পণ্য, চিকিৎসা বা ট্রিটমেন্ট বিক্রি করেন না। তার নাম-ছবি ব্যবহার করে এসব পণ্য বা সেবা বিক্রি হলে তা প্রতারণা হিসেবে ধরে নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *