ফতুল্লায় দুর্ধষ ডাকাতি, স্বর্ণালংকার টাকা লুট

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের একটি বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতরা বাথরুমের গ্রীল কেটে ঘরে প্রবেশ করেন। এরপর ঘরের লোকজনদের মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

শনিবার ভোরে ফতুল্লার উত্তর ভুইগড় তালতলা এলাকায় ফজলুল হকের এক তলা বাড়িতে এঘটনা ঘটে।

ফজলুল হকের ছেলে হান্নান হোসেন জানান, শেষ রাতে ঘুমন্ত অবস্থায় বাথরুমের গ্রীল কেটে মুখোশধারী ৮/৯ জন ডাকাত ঘরে প্রবেশ করে। এরপর ডাকাতরা আমাদের পরিবারের সবাইকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এলোপাথারী মারধর করে ঘরের আলমারী ভেঙ্গে ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৭ লাখ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, ডাকাতদের সনাক্ত তদন্ত চলছে। এ বিষয়ে মামলা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *