নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রামীণ ঐতিহ্য ও বিনোদনের অন্যতম জনপ্রিয় খেলা পাতিল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কেরাব গ্রামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশ নেন। জমজমাট এই আয়োজনে শত শত দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। গ্রামীণ পরিবেশে এই খেলাটি উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষরা ভিড় জমায় । সুন্দর ও সুশৃংখল পরিবেশে খেলাটি পরিচালনা করা হয়। হারিয়ে যাওয়া এ ধরনের ঐতিহ্যবাহী খেলার আয়োজনের জন্য আয়োজকদের সাধুবাদ জানান উপস্থিত দর্শনার্থীরা।
একসময় বর্ষার মৌসুম আসলেই রূপগঞ্জের বিভিন্ন এলাকায় জমে উঠতো বাতিল ও নৌকা বাইচ প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের খেলা। এখন শিল্পকলা কারখানা, নগরায়নসহ বিভিন্ন হাউজিং প্রকল্পের কারণে পানি শূন্য হয়ে পড়েছে। যার ফলে এখন আর সেই ঐতিহ্যবাহী খেলা গুলো বিলুপ্তির পথে।
পুরনো ঐতিহ্য ধরে রাখার লক্ষে শনিবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাব গ্রামে স্থানীয় যুবদলের উদ্যোগে শুরু হয় বহুল প্রতীক্ষিত পাতিল দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে খেলোয়াররা এসে টিকিট কেটে নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণ করেন। গ্রামীণ ক্রীড়ার এই ব্যতিক্রমধর্মী আয়োজন দেখতে সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমাতে শুরু করেন।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্যবসায়ী দেওয়ান আশরাফুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম।
প্রতিযোগিতায় মোট নয ৯জন প্রতিযোগী অংশ নেন। নির্ধারিত নিয়মে একাধিক ধাপে প্রতিদ্বন্দ্বিতা শেষে প্রতিযোগিতায় বিজয়ী হন দিঘুলিয়া গ্রামের সোলমান মিয়া। চূড়ান্ত পর্বে তার দক্ষতা দর্শকদের ব্যাপক ভাবে মুগ্ধ করে। দ্বিতীয় স্থান অর্জন করেন কেরাবো গ্রামের নুরুল হক ও তৃতীয় স্থান কলাতলী গ্রামের আলামিন ।
প্রথম পুরস্কার হিসেবে বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় ২১ ইঞ্চি এলইডি টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার ছিল একটি মোবাইল ফোন এবং তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ঘড়ি। প্রথম স্থান অধিকার করায় বিজয় উল্লাসে মেতে ওঠেন দিঘুলিয়া গ্রামের দর্শকরা।
খেলা দেখতে আসা দর্শকরা জানান, পাতিল দৌড় প্রতিযোগিতা দেখতে আসা দর্শনার্থীরা জানান, পাতিল দৌড় খেলাটি একটি ঐতিহ্যবাহী খেলা। বিভিন্ন হাউজিং কোম্পানিরা পুকুর নালা বালু ভরাট করে ফেলেছে। ছোট ছোট পুকুর গুলোতে এখন খেলা হচ্ছে। এই খেলা দেখতে দূর দূরান্ত থেকে মানুষের আগমন ঘটেছে। খুবই উৎসব মুখুর পরিবেশে সবাই খেলা উপভোগ করছে। এই খেলাটি যেন টিকিয়ে রাখা যায় সেই দাবি সকলের।
ব্যবসায়ী দেওয়ান আশরাফুল জানান, আমাদের এলাকার যুবকদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য আমরা এই পাতিল দৌড় খেলার পাশাপাশি ক্রিকেট, ফুটবল, হাডুডু টুর্নামেন্ট খেলার আয়োজন করে থাকি। এতে সকল দর্শকরা আনন্দ পায়। আমরা এই খেলা ভবিষ্যতেও চালিয়ে যাবো।
কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান জানান, এই ঐতিহ্যবাহী খেলা গুলো আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু তিনি সকলকে আশ্বস্ত করছেন মাদক থেকে দূরে গিয়ে খেলাধুলার করতে এবং উৎস দিয়ে থাকেন। বিভিন্ন নেতাকর্মীদেরও নির্দেশ দিয়ে থাকেন খেলাধুলার ব্যাপারে মনোযোগী হওয়ার জন্য।