যানজটে আদালতে পৌঁছাতে দেরি, পেছাল পরীমণির জেরা

ঢাকা বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমণিকে জেরার দিন ছিল রোববার (৯ আগস্ট)। তবে সড়কে যানজটে আটকে নির্ধারিত সময়ে আদালতে পৌঁছাতে না পারায় তার জেরা পিছিয়ে গেছে।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, দুপুর ১২টার দিকে আদালতে উপস্থিত থাকার কথা ছিল পরীমণির। বাসা থেকে আদালতের উদ্দেশে রওনা হলেও যানজটের কারণে সময়মতো পৌঁছাতে পারেননি তিনি। পরে বেলা আড়াইটার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছান পরীমণি।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া পরীমণিকে জেরার জন্য আগামী ৩০ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন।

২০২১ সালের ১৪ জুন সাভার মডেল থানায় ছয়জনের বিরুদ্ধে মামলাটি করেন পরীমণি। একই বছরের ৬ সেপ্টেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলার তিন আসামি হলেন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ, শাহ শহিদুল আলম ও তুহিন সিদ্দিকী অমি। ২০২২ সালের ১৮ মে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *