ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লটে নতুন সিদ্ধান্ত

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। এখন থেকে একসঙ্গে ১৫ দিনের স্লট দেওয়া হবে। আগে একদিনে সাত দিনের স্লট ছাড়া হতো।

সোমবার (১০ আগস্ট) এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, আগে প্রতিদিন স্লট খোলার কারণে বিশেষ করে রোগীদের ভোগান্তিতে পড়তে হতো। পরে এক সপ্তাহের স্লট চালু করা হলে অভিজ্ঞতা ভালো হয়েছে। এবার সেটি বাড়িয়ে ১৫ দিন করা হয়েছে।

ভিসা আবেদনকারীদের ভোগান্তি কমানোই তাদের মূল লক্ষ্য বলে জানান ভারতীয় হাইকমিশনার।

নতুন নিয়ম অনুযায়ী, রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা যাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *