বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে রয়েছে সুযোগ: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নয়নের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, এমন কোনো ইস্যু নেই, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সম্পর্ক আরও এগিয়ে নিতে উভয় দেশকে একসঙ্গে কাজ করতে হবে।

দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে গণতান্ত্রিক বিভিন্ন ইস্যু রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। কূটনীতি ও গণতন্ত্রের সৌন্দর্য হলো এসব বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা।

তিনি আরও বলেন, ইতিহাস ও সীমান্তের বাস্তবতা পরিবর্তন করা যাবে না। দুই দেশের মানুষ পরস্পরের সঙ্গে নিজেদের স্বপ্ন ভাগাভাগি করে। সাধারণ মানুষও চায় বাংলাদেশ-ভারত সম্পর্ক ভালো থাকুক।

বাংলাদেশে দায়িত্ব নেওয়ার পর গত দুই মাসে পাওয়া মানুষের আদর, প্রীতি ও ভালোবাসায় অভিভূত হয়েছেন বলেও জানান ভারতীয় হাইকমিশনার।

এদিকে আসন্ন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না—এ বিষয়ে কোনো মন্তব্য করেননি দীনেশ ত্রিবেদী।

উল্লেখ্য, জুনে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এটিই দীনেশ ত্রিবেদীর প্রথম বৈঠক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *