আন্তর্জাতিক সংগীতাঙ্গনের জনপ্রিয় রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা আবারও ঢাকায় আসছেন। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁর বিশেষ সংগীতানুষ্ঠান। ইতোমধ্যে কনসার্টটির টিকিট বিক্রিও শুরু হয়েছে।
‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই কনসার্ট অনুষ্ঠিত হবে রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে। অনলাইনে সর্বনিম্ন ২ হাজার ৫০০ টাকা থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।
দেশের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ আয়োজন করছে এই আন্তর্জাতিক সংগীতানুষ্ঠান। টিকিটিং পার্টনার হিসেবে রয়েছে টিকিফাই। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে কনসার্টের টিকিট সংগ্রহ করা যাবে।
টিকিট সংগ্রহের লিংক: https://tickify.live/o/tickify/otilia-returns-bilionera
আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, কনসার্ট আয়োজনের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিক অনুমতিপত্র নেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা ও প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করেই আয়োজনটি সম্পন্ন করা হবে।
বিশ্বজুড়ে জনপ্রিয় ‘বিলিয়নেরা’ গানের মাধ্যমে পরিচিতি পাওয়া ওটিলিয়ার লাইভ পরিবেশনা ঘিরে এরই মধ্যে দেশের সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
আয়োজন প্রসঙ্গে ইমেকার্স বাংলাদেশের ফাউন্ডার অ্যান্ড সিইও নাইম আশরাফ বলেন, অতীতে অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা, নেহা কক্কর লাইভ ইন ঢাকা, নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট ও কনসার্ট ফর নেপালের মতো উল্লেখযোগ্য আয়োজন করেছে তাঁদের প্রতিষ্ঠান। এবারের ওটিলিয়া কনসার্টকেও একটি সিগনেচার ইভেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাঁরা।
তিনি আরও বলেন, দর্শকদের আনন্দ ও সন্তুষ্টির পাশাপাশি পুরো আয়োজনের সুষ্ঠু ব্যবস্থাপনাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। দর্শক, শিল্পী ও সংশ্লিষ্ট সবার জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইমেকার্স বাংলাদেশ প্রত্যাশা করছে, ওটিলিয়ার এই কনসার্ট দেশের সংগীতপ্রেমীদের জন্য বছরের অন্যতম আকর্ষণীয় আন্তর্জাতিক আয়োজন হয়ে উঠবে।