রাজধানীতে কালো ধোঁয়া নির্গমনে ৯১৫ মামলা, সবচেয়ে বেশি মতিঝিলে

রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত জুলাই মাসে ৯১৫টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মতিঝিল এলাকায়।

মঙ্গলবার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়, পরিবেশ দূষণ রোধ এবং যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে জুলাই মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির আটটি ট্রাফিক বিভাগের মধ্যে মতিঝিলে সবচেয়ে বেশি ৩৫৪টি মামলা হয়েছে। এ ছাড়া রমনায় ৩৪টি, লালবাগে ৪টি, ওয়ারীতে ১৭২টি, তেজগাঁওয়ে ১৩১টি, মিরপুরে ৩৬টি, উত্তরা বিভাগে ১২৮টি এবং গুলশানে ৫৬টি মামলা করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *