ব্যস্ত জীবনে কাজের চাপ ও নানা দায়িত্বের মাঝে একটু বিরতি নেওয়ার কথা মনে করিয়ে দিতে প্রতি বছর ১০ আগস্ট অনানুষ্ঠানিকভাবে পালিত হয় বিশ্ব অলস দিবস বা ‘ওয়ার্ল্ড স্লোথ ডে’। কোথাও এটি ‘লেজি ডে’ নামেও পরিচিত।
দিবসটির মূল ভাবনা হলো—সবসময় ব্যস্ত না থেকে নিজেকে কিছুটা সময় দেওয়া। এদিন কাজের চাপ কমিয়ে ঘরে থাকা, পছন্দের সিনেমা দেখা, বই পড়া, গান শোনা কিংবা একটু বেশি ঘুমিয়ে সময় কাটাতে পারেন।
যেভাবে কাটাবেন অলস দিবস
- কিছু সময় মোবাইল, কম্পিউটার ও কাজ থেকে দূরে থাকুন।
- প্রিয় বই পড়ুন কিংবা গান শুনুন।
- পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করে সময় কাটান।
- পছন্দের সিনেমা বা নাটক দেখুন।
- শরীর ও মনকে বিশ্রাম দিতে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারেন।
বিশ্ব অলস দিবসের সূচনা ঠিক কবে বা কার উদ্যোগে হয়েছিল, সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য নেই। তবে ধারণা করা হয়, ব্যস্ত জীবনের মাঝে মানুষকে কিছুটা বিরতি দিয়ে নিজের জন্য সময় দেওয়ার উদ্দেশ্যেই দিনটির প্রচলন হয়েছে।

Leave a Reply