বাবাকে হারিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন মেসি

বাবা হোর্হে মেসির মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই নতুন সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। পরিবারের সঙ্গে আরও কিছুটা সময় কাটাতে আপাতত যুক্তরাষ্ট্রে ফেরার সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড।

শনিবার (৮ আগস্ট) গভীর রাতে মায়ামি থেকে ব্যক্তিগত বিমানে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে আর্জেন্টিনায় পৌঁছান মেসি। পরে রোজারিওর কাছে পেরেজ শহরের এল প্রাদো সমাধিক্ষেত্রে ব্যক্তিগত আয়োজনে বাবার শেষকৃত্য সম্পন্ন হয়।

শেষকৃত্যে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। বাবাকে শেষ বিদায় জানানোর পরপরই যুক্তরাষ্ট্রে ফিরতে চাননি মেসি। পরিবারের সঙ্গে আরও কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নেন তিনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম দোবলে আমারিলার বরাতে জানা গেছে, আপাতত যুক্তরাষ্ট্রে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে তার পেশাগত দায়িত্বও স্থগিত থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রোববার মেসির পরিবারের যুক্তরাষ্ট্রে ফেরার গুঞ্জন ছড়ালেও তাদের বহন করার কথা থাকা ব্যক্তিগত বিমানটি শেষ পর্যন্ত খালি অবস্থায় উড্ডয়ন করে। পরে মেসি ও তার পরিবারের গাড়িবহর রোজারিওর ফুনেস শহরের একটি সুরক্ষিত আবাসিক এলাকায় পৌঁছায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *