রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মানসিক হতাশায় কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। কারিনা চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফল প্রকাশের পর কারিনা জানতে পারেন, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তিনি অকৃতকার্য হয়েছেন। এ খবরের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে নিজ ঘরে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. আউয়াল বলেন, কারিনা ভালো ছাত্রী ছিলেন। ফলাফল খারাপ হওয়া জীবনের শেষ নয়; চাইলে পরবর্তীতে আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ ছিল।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।

Leave a Reply