একাদশ শ্রেণিতে ভর্তি কিসের ভিত্তিতে, জানালেন শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে আগ্রহ। এবারও এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আগের মতোই মার্ক বা জিপিএ পদ্ধতিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

এবার মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে, ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন অকৃতকার্য হয়েছে। এছাড়া ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় নতুন কোনো পদ্ধতি চালু হচ্ছে না। এসএসসির ফলাফলই থাকবে ভর্তির প্রধান ভিত্তি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *