সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে গৃহযুদ্ধের সময় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) তার অনুপস্থিতিতে এ রায় দেওয়া হয়।

একই মামলায় আসাদের চাচাতো ভাই ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০১১ সালে দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে দায়ী করা হয়েছে।

নাজিব ২০১১ সালে দারা প্রদেশে আসাদ সরকারের রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় বিক্ষোভ দমনের কঠোর অভিযানের মধ্য দিয়েই পরবর্তীতে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়।

২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীরা দামেস্ক দখল করে নিলে বাশার আল-আসাদ ও তার ভাই মাহের রাশিয়ায় পালিয়ে যান। পরে আতেফ নাজিবকে গ্রেপ্তার করা হয়। তিনি আসাদ সরকারের বিচারাধীন উচ্চপদস্থ কর্মকর্তাদের একজন।

আসাদের বিরুদ্ধে দেওয়া এই রায় সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সাবেক সরকারের কোনো শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে প্রথম বিচারিক সিদ্ধান্ত। অন্তর্বর্তী কর্তৃপক্ষ চলতি বছর সাবেক সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে সশরীরে ও অনুপস্থিতিতে বিচারপ্রক্রিয়া শুরু করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *