শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। ফিরতে হলে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) কূটনীতিকদের ব্রিফিং শেষে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মনের জ্বালায় আর পকেটে টাকা থাকলে অনেক রিপোর্টই করানো যায়। এ ছাড়া সারা দেশে মানুষ সন্ত্রাসী বলতে এখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকেই বোঝে বলেও মন্তব্য করেন তিনি।
হুমায়ূন কবির জানান, ব্রিফিংয়ে দেশের চলমান রাজনীতি, আইনশৃঙ্খলা ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে।
আজ সকালে প্রথমবারের মতো ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশনপ্রধানদের ব্রিফ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক বা তাঁদের প্রতিনিধিরা এই ব্রিফিংয়ে অংশ নেন।