২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা চূড়ান্ত করেছে দলটি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলের শীর্ষ নেতাদের জরুরি বৈঠকে তার নাম চূড়ান্ত করা হয়। পরে রাষ্ট্রপতি পদে তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।

এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির শীর্ষ ও জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। সেখানেই রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই দিনে বিএনপির মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল।

মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একাধিক প্রার্থী থাকলে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

এদিকে ১১ দলীয় রাজনৈতিক জোটের পক্ষ থেকেও কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র দাখিলের খবর পাওয়া গেছে। ফলে রাষ্ট্রপতি নির্বাচন একাধিক প্রার্থীকে নিয়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে দীর্ঘ রাজনৈতিক জীবনের পর তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণ করবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *