সাভারে স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার ঘিরে বোমা আতঙ্ক

সাভারের বনগাঁও ইউনিয়নের সাদাপুর এলাকায় স্কচটেপে মোড়ানো একটি প্রেসার কুকার ঘিরে বোমা আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। উদ্ধার করতে ঢাকা থেকে বোমা ডিসপোজাল টিম রওনা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ৮টার দিকে সাদাপুর এলাকার গোপের বাড়ি ঘোড়া মসজিদের মাঠে একটি ড্রাম পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ড্রামের ভেতর কোরআন শরিফ, জামাকাপড় ও স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার দেখতে পান তারা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে তিন অজ্ঞাত ব্যক্তি ওই এলাকায় একটি ড্রাম রেখে যায়। সকালে সেটির ভেতরে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জনসাধারণের নিরাপত্তার জন্য ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। প্রেসার কুকারটি বোমা কি না, তা পরীক্ষা করতে ঢাকা থেকে বোমা ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *