সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সকালে মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—হাজী আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং গৃহকর্মী তাহমিনা (১৫)। তাহমিনা জল্লারপাড় এলাকার বাসিন্দা। আব্দুস সত্তার মিয়ার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়।

স্থানীয়রা জানান, সকালে ওই বাসা থেকে চিৎকারের শব্দ শুনে তারা সেখানে গিয়ে তিনজনের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনজনকে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ বা জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *