রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ১,৮১৮ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৮১৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বুধবার (১২ আগস্ট) ঢাকার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপি জানায়, ট্রাফিক-মিরপুর বিভাগে সর্বোচ্চ ৪০৪টি মামলা হয়েছে। এরপর মতিঝিলে ২৭৬, উত্তরা ২৩৭, গুলশান ২০৬, তেজগাঁও ১৯৮, ওয়ারী ১৮০, লালবাগ ১৭২ এবং রমনায় ১৪৫টি মামলা করা হয়েছে।

অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে এসব মামলা করা হয়। এর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল রয়েছে।

এ ছাড়া অভিযানকালে ৬৩৯টি গাড়ি ডাম্পিং এবং ৩১২টি গাড়ি রেকার করা হয়েছে।

রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *