রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ৫৩ জনকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আগামী ১৫ আগস্ট শোকদিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল আয়োজনের উদ্দেশ্যে তারা বসুন্ধরা আবাসিক এলাকায় সমবেত হয়েছিলেন।
এ সময় তাদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার ছিল। পুলিশ আরও দাবি করেছে, সমবেত ব্যক্তিরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
খবর পেয়ে ভাটারা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। পরে সেখান থেকে মোট ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন কোন ধারায় মামলা করা হয়েছে বা তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

Leave a Reply