রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলের শীর্ষ নেতাদের জরুরি বৈঠকে তার নাম চূড়ান্ত করার পর নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকেও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারিত ছিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি ও আলোচনা চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *