রিজভী, আমানসহ চার নেতাকে স্থায়ী কমিটিতে নিল বিএনপি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার জ্যেষ্ঠ নেতাকে সদস্য হিসেবে মনোনীত করেছে দলটি। তারা হলেন রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিউল্লাহ

শনিবার (১৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্তির মধ্য দিয়ে দলটির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা করছে বিএনপি।

দলটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন মনোনীত চার নেতা তাদের অভিজ্ঞতা, মেধা ও রাজনৈতিক বিচক্ষণতা কাজে লাগিয়ে সুচিন্তিত পরামর্শের মাধ্যমে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবেন। একই সঙ্গে জনগণের স্বার্থে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে প্রত্যাশা প্রকাশ করা হয়েছে।

নতুন সদস্যদের অন্তর্ভুক্তির ফলে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে তাদের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা কাজে লাগানোর সুযোগ তৈরি হলো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *