রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার কাছ থেকে রাজনীতি শিখতে বাসায় আসতে চান বলে দাবি করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম।

শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।

পোস্টে মেঘনা আলম লেখেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী আমার কাছে রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান। অথচ যখন প্রশ্ন করলাম, অনলাইনে হয়রানি করা লোক কি এনসিপির? তখন মুখে তার কুলুপ এঁটে গেল।’

অনলাইনে হয়রানির শিকার হওয়া এবং এর সঙ্গে এনসিপির কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না—এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে প্রশ্ন তুললেও তিনি কোনো সদুত্তর দেননি বলে দাবি করেছেন মেঘনা আলম।

তার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। তবে মেঘনা আলমের দাবির বিষয়ে এখন পর্যন্ত নাসীরুদ্দীন পাটওয়ারী বা এনসিপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *