কলকাতার রাজপথে জয়া আহসান, মিশ্র প্রতিক্রিয়া

কলকাতায় নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত একটি বিশাল মিছিলে অংশ নিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে আয়োজিত এই কর্মসূচিতে অন্যদের সঙ্গে স্লোগান দেওয়ার পাশাপাশি প্রতিবাদী গানেও কণ্ঠ মেলান তিনি।

পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে আয়োজিত মিছিলে রাজনীতিক, নারী বিধায়ক, চলচ্চিত্র ও সংগীত অঙ্গনের তারকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জয়া আহসানের সঙ্গে মিছিলে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, পৌষালীসহ আরও অনেকে। তাদের ‘কারার ঐ লৌহ কপাট’ গানেও কণ্ঠ মেলাতে দেখা যায়।

মিছিলের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জয়া আহসানের অংশগ্রহণ নিয়ে আলোচনা শুরু হয়। বাংলাদেশের নাগরিক হয়ে কলকাতার এমন কর্মসূচিতে তার অংশ নেওয়া নিয়েও কেউ কেউ প্রশ্ন তোলেন।

তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার রাতের রাজপথ নারীদের জন্য আরও নিরাপদ করার দাবিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়। রাজনৈতিক পরিচয়ের বাইরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

নারীদের নিরাপত্তার দাবিতে তারকাদের সঙ্গে রাজপথে নেমে প্রতিবাদে অংশ নেওয়ায় অনেকে জয়া আহসানের প্রশংসাও করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *