অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত

শারীরিক অসুস্থতার কারণে হাঁটাচলায় সমস্যা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর। পা অবশ হয়ে যাওয়ায় বর্তমানে সীমিত পরিসরে চলাফেরা করছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) একটি গণমাধ্যমকে নিজের শারীরিক অবস্থার কথা জানান সাবেক রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘এখন আমার হাঁটাচলা করতে খুব কষ্ট হয়। পা অবশ হয়ে যাওয়ার কারণে সীমিত পরিসরে চলাফেরা করতে পারি। এজন্য আপাতত বাইরে কোথাও যাওয়ার চিন্তাভাবনা করছি না।’

সাহাবুদ্দিন জানান, তিনি নিয়মিত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে চিকিৎসা নিচ্ছেন। শারীরিক সমস্যা দেখা দিলে গুলশানের বাসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও সেবা নিচ্ছেন।

পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলে তাকে সিএমএইচে যেতে হচ্ছে। বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় আসার পর এখন পর্যন্ত একবার সিএমএইচে গিয়ে চিকিৎসা নিয়েছেন বলেও জানান তিনি।

বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে সাবেক রাষ্ট্রপতি বলেন, এ সিদ্ধান্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করছে। চিকিৎসকেরা প্রয়োজন মনে করলে পরবর্তী সময়ে বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *