সাইফের জন্মদিনে কারিনার আবেগঘন পোস্ট, প্রকাশ করলেন অদেখা ছবি

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ৫৬তম জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী কারিনা কাপুর খান। বিশেষ দিনটি উপলক্ষে স্বামীর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের বেশ কয়েকটি অদেখা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

পোস্টের ক্যাপশনে সাইফকে উদ্দেশ করে কারিনা লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার সারা জীবনের সঙ্গী।’ মজার ছলে তিনি জানান, সাইফকে ছাড়া তার জীবন আরও বেশি একঘেয়ে হয়ে যেত।

কারিনা আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের আগে প্রতিটি ছবিই সাইফকে দেখিয়ে তার অনুমোদন নিয়েছেন। ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করলেও কারিনার পোস্টের মাধ্যমে মাঝেমধ্যে তাদের দাম্পত্য জীবনের নানা মুহূর্ত ভক্তদের সামনে আসে।

সাইফ-কারিনার প্রেমের শুরুর সঙ্গেও জড়িয়ে আছে ২০০৮ সালের সিনেমা ‘তাশান’। সিনেমাটির শুটিংয়ের সময়ই তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। দীর্ঘদিন প্রেমের পর ২০১২ সালে বিয়ে করেন তারা।

বর্তমানে এই তারকা দম্পতির দুই সন্তান—তৈমুর আলী খান ও জাহাঙ্গীর আলী খান। ব্যস্ততার মধ্যেও পরিবারকে সময় দিতে দেখা যায় সাইফ-কারিনাকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *