দীর্ঘ বিরতির পর রোম্যান্টিক আবহে ফিরছেন দেব-শুভশ্রী

দীর্ঘ ১১ বছর পর আবারও জুটি হয়ে পর্দায় ফিরছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব ও শুভশ্রী গাঙ্গুলী। তাদের নতুন সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম পোস্টার প্রকাশের পরই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

শনিবার প্রকাশিত পোস্টারে চেনা রোম্যান্টিক আবহে দেখা গেছে দেব-শুভশ্রীকে। পাহাড়ের ওপর বাইকে বসে থাকা দেবকে জড়িয়ে আছেন শুভশ্রী। পোস্টারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন দুই তারকা।

সিনেমাটি পরিচালনাও করছেন দেব। পোস্টারের ক্যাপশনে প্রেম ও অ্যাকশনের নতুন অধ্যায়ের ইঙ্গিত দেওয়া হয়েছে।

দেব-শুভশ্রীর এই পুনর্মিলনে শুভেচ্ছা জানিয়েছেন তাদের বর্তমান সঙ্গীরাও। দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র এবং শুভশ্রীর স্বামী ও নির্মাতা রাজ চক্রবর্তীও এ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

এর আগে ২০১৫ সালে দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’ সিনেমার কাজ হয়েছিল, যা গত বছর মুক্তি পায়। তবে নতুন সিনেমাটিই দীর্ঘ বিরতির পর তাদের নতুন করে একসঙ্গে অভিনয়ের সুযোগ করে দিচ্ছে। সিনেমাটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *