গুজবে হুড়োহুড়ি, মন্দিরে পদদলিত হয়ে ৭ নারীর মৃত্যু

ভারতের বিহার রাজ্যের একটি মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাতজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৭ আগস্ট) ভোরে বিহারের লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।

মন্দির কর্মকর্তা শৈলেন্দ্র কুমার জানান, একটি বিদ্যুতের খুঁটি ভেঙে তার পুণ্যার্থীদের ওপর ছিঁড়ে পড়েছে—এমন গুজব ছড়িয়ে পড়ার পর মন্দিরে হুড়োহুড়ি শুরু হয়। নারীদের সারিতে একপর্যায়ে ব্যাপক ধাক্কাধাক্কি ও হুড়োহুড়িতে অনেকে মাটিতে পড়ে যান। পরে তাদের ওপর অন্যরা পড়ে গেলে পদদলিত হয়ে সাত নারীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের সংখ্যা নির্ধারণে কাজ চলছে।

বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *